১০ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আ.লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ছয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারির বিকেল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ