১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ওই দিন বগুড়ায় সফর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি বগুড়ায় প্রথম সরকারি সফর হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, “সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা হবে বগুড়া থেকেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর।”

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম।

কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় থাকবেন।

সূত্র জানায়, প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত চিত্র নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে যাচাই-বাছাই চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ