১১ দফা দাবিতে ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

ঢাকা কলেজ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঢাকা কলেজ ছাত্রসংসদ নির্বাচন, আাবাসন সংকট নিরসন সহ ১১ দফা দাবি জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা ।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা দেড়টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ এ কে এম ইলিয়াসের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে তুলে ধরা ১১ দফা দাবিগুলো হলো:
১. আগামী জুলাই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
২. বহিরাগত নারীদের প্রবেশ নিষিদ্ধসহ শালীনতা বজায় রাখতে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. ক্যাম্পাস ও হলের নামে চাঁদাবাজদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কার ও ফুটপাত দখলমুক্ত করতে হবে।
৪. সাত কলেজের সব আপডেট নিয়মিত প্রকাশ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করতে হবে।
৫. শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৬. আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ ও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রুমে অতিরিক্ত সিট বরাদ্দ দিতে হবে।
৭. জুলাই-আগস্টের ঘটনার পরও যেসব হল প্রভোস্ট পদত্যাগ করেননি, তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
৮. হলপাড়ার দোকানে বিড়ি-সিগারেট বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে।
৯. মাস্টার্স শেষ করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে উঠার নোটিশ জুন মাসের মধ্যেই প্রকাশ করতে হবে।
১০. হল বাজেটের স্বচ্ছতা নিশ্চিত করে সকল হিসাব নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।
১১. হল ডাইনিং-এর মানোন্নয়ন, স্বচ্ছতা এবং আগাম নোটিশ নিশ্চিত করে পরিকল্পিত পরিচালনা নিশ্চিত করতে হবে।
এছাড়াও নেতৃবৃন্দরা বলেন, এসব দাবি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং একটি নৈতিক পরিবেশ নিশ্চিত করতে অপরিহার্য। দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে বাধ্য হবে।
জনতার আওয়াজ/আ আ