১১ মাসেও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি : জাগপা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১১ মাসেও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি : জাগপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ১১ মাস অতিবাহিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে-নিভৃতে কাঁদে। ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজকীয় মর্যাদায় দিল্লিতে, গণহত্যাকারীর দোসররা হাসে।

তিনি বলেন, দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কী করছে? ১১ মাসেও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি।

মঙ্গলবার (৮ জুলাই) মাদারীপুর জেলার বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে জাগপার মাসব্যাপী কর্মসূচির আজ (মঙ্গলবার) ছিল অষ্টম দিন।

পথসভায় আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা জাগপার সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা জাগপা নেতা আরিফ খলিফা, রবিন খলিফা, মঈন মিয়া, মো. ইসহাক খান, সিজান হোসেন প্রমুখ।

জাগপা নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের একজন সদস্যকেও গ্রেপ্তার করতে পারেনি। হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ গণহত্যার বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের বিচার চায়। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং আগ্রাসন রুখে দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ