১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

 

গত দুই দশকের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের পাঁচদিনেরও বেশি সময় পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১২২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকা ওই দুই নারীকে শনিবার তুরস্কের উদ্ধারকারীরা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।

সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এখন পর্যন্ত ২৪ হাজার ১৫০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে উভয় দেশ। তবে উদ্ধারকাজের ধীরগতি নিয়ে তুরস্কে ক্ষোভ তৈরি হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কর্তৃপক্ষের দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করা উচিত ছিল।

পাঁচ দিনের বেশি সময় পর যে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের একজন ৭০ বছর বয়সী মেনেকসে তাবাক। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রকাশিত ছবিতে দেখা যায়, কাহরামানমারাস প্রদেশের ধসে যাওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচ থেকে ওই নারীকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ