১২ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’সহ সকল রাজবন্দীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা বিক্ষোভ মিছিল করবে ১২ দলীয় জোট।
রবিবার (২১ জানুয়ারি) ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই দিনের এই কর্মসূচী ঘোষণা করা হয়।
বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কলঙ্ক মুছতে হলে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নাই। একই ভাবে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে নিত্যপণ্যসহ অর্থনীতির মুক্তি মিলবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন জীবীকা আরো দুর্বিষহ হয়ে পড়বে। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আমাদের আন্দোলন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলবে।
জনতার আওয়াজ/আ আ