১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইউনুস আহমাদ যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের এই কর্মসূচি ঘোষণা করেন।

দ্বিতীয় ধাপে কর্মসূচির মূল অংশ:

১–৯ অক্টোবর: পাঁচ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য গণসংযোগ

১০ অক্টোবর: ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল

১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

মহাসচিব বলেন, সরকারের উদাসীনতার কারণে জনগণের দাবির বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো দৃশ্যমান প্রচেষ্টা দেখা যাচ্ছে না এবং ফ্যাসিবাদে জড়িতদের বিচারে ধীরগতি দেখা দিয়েছে।

ইসলামী আন্দোলনের পাঁচ দাবি:

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।

বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ