১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক
চায়ের আমন্ত্রণ জানানো আওয়ামী লীগ সমর্থিত ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৬ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
জানা যায়, এ ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন।
এদিকে, আওয়ামী লীগের সমর্থক ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা।
জনতার আওয়াজ/আ আ