১৪ দলীয় জোটের সভা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামীকাল মঙ্গলবার (৪ জুন) আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সকাল ১১টায় কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে (৪২, নিউ ইস্কাটন, ঢাকা) এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
জনতার আওয়াজ/আ আ