১৪ ফেব্রুয়ারী উম্মোচন টেলিভিশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৪ ফেব্রুয়ারী উম্মোচন টেলিভিশন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য একঝাঁক তরুন প্রজন্মের সাহসী কলম যোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ৫২’র প্রেরণা নিয়ে উম্মোচন ইন্টারন্যাশনাল টেলিভিশন লিমিটেড এর ঐতিহ্যবাহী উম্মোচন টেলিভিশন ২০২৩ সালে যাত্রা শুরু করে।দেখতে দেখতে ১ বছর কেটে গেল।প্রতিষ্ঠার ১ বছর ও ২য় বছরে পদার্পণ করায় আগামীকাল ১৪ ফেব্রুয়ারী ২০২৪ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকার রমনা ইন্সটিটিউট অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)সেমিনার হলে প্রতিনিধি সম্মেলন -২০২৪,আলোচনা সভা,কেককাটা ও স্মারক সম্মাননা প্রদান করা হবে।
উম্মোচন টেলিভিশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.শাহীন এর পরিচালনায় ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।


উদ্বোধনী বক্তব্য রাখবেন দৈনিক বঙ্গজননীর নির্বাহী সম্পাদক আলী নিয়ামত,বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ টেলিভিশন এর কণ্ঠশিল্পী, উন্মোচন টেলিভিশন এর ম্যানেজিং ডিরেক্টর লায়ন আলহাজ্ব আবু তৌহিদ, উন্মোচন টেলিভিশন এর প্রধান সম্পাদক সাইফুল ইসলাম, সিঃ ভাইস চেয়ারম্যান ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ, বার্তা প্রধান সুজন মাহমুদ, পরিচালক (মফস্বল) আবু তালেব সহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।
২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।
১ ফাল্গুনীর বসন্তের প্রথম দিনে এবং ভালোবাসা দিবসের শুভক্ষণে উম্মোচন টেলিভিশন সবার ভালোবাসা নিয়ে পথ চলতে চায়।যেখানে সংবাদ সেখানেই আমরা।অবিরাম এই পথ চলায় সকলের অফুরান ভালবাসা চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ