১৫ সেপ্টেম্বর পল্টনে সমাবেশ করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর পল্টনে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে বিএনপি। এদিন রাজধানীর নয়া পল্টনে এ সমাবেশ হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলটির নির্ভরযোগ্য সূত্র, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ১৫ সেপ্টেম্বর সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানা গেছে, বিগত ১৭-১৮ বছর যাবত যারা গুম ও শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের সমন্বয়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে।

দলীয় সূত্র জানায়, আজ দলের চেয়ারপারসনের গুলশানের অফিসে ঢাকা বিভাগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন ডা. জাহিদ হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ