১৬ জানুয়ারি দেশের সব মহানগর ও উপজেলায় বিএনপির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

অবিলম্বে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশের সব মহানগর ও সব উপজেলায় সমাবেশ ও মিছিল হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, গতকাল বুধবার বোধহয় আমরা জেলা বলেছিলাম, জেলাটা হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনতার আওয়াজ/আ আ