১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

 

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

৩০ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল ও ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ