১৮ তারিখ পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৮ তারিখ পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বুধবার (১৮ অক্টোবর) বিএনপি অবরোধের ঘোষণা দিয়েছে দাবি করে তাদের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখ আমরাও এই বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান এলাকা, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আমরা জমায়েত হব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের বলি, ১৮ তারিখে আরও বেশি করে আসতে হবে।’

বুধবারের কর্মসূচির জন্য বিএনপি আগে থেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ঢাকা শহরে লোক জমায়েত, অবরোধ করবে। সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।’

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের কেন্দ্রীয় ও নগর নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ