১৮ মার্চ সারাদেশের মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৮ মার্চ সারাদেশের মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১১, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

 

আগামী ১৮ মার্চ (শনিবার) সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

শনিবার (১১ মার্চ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, সরকারের সর্বগ্রাসীর দুর্নীতির প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কমানোর দাবিসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মার্চ শনিবার সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে বিকল্প কোন পথ নেই। সরকার অনেক রকমের চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ের সাম্প্রদায়িকতার ঘটনা তৈরি করতে চেয়েছে। ভুলে গেলে চলবে না দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। আমরা যখন তাদের ও নিয়ম-দূর্নীতির কথা বলছি তখন তাদের গাত্রদাহ শুরু হয় নানা ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের পতন ীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের সঙ্গে আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে। দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই আন্দোলনের উত্তাল তরঙ্গের মতো ভাসিয়ে নিয়ে যাবে এই সরকারকে তখন আর পালানোর পথ পাবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সংগঠিত হন মানুষের কাছে ছড়িয়ে পড়ুন মানুষকে ঐক্যবদ্ধ করুন। উত্তাল তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করে এদেরকে পরাজিত করতে হবে।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে সমর দেশবিরোধী চুক্তি বলে অবহিত করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এই সরকার বিএনপিকে নির্মূল ও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। এরা পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। এরা আজকে ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ