১৯৭২ সালের পুরানো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি আবারো ২০২৩ সালে ! - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৯৭২ সালের পুরানো ষড়যন্ত্রের পুনরাবৃত্তি আবারো ২০২৩ সালে !

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৩:২১ পূর্বাহ্ণ

 

১৯৭২ সালের ঘটনা । প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ২৬ জুলাই ১৯৭২ সালে চিকিৎসার জন্য প্রায় দুই মাস দেশের বাইরে ছিলেন।তার অনুপস্থিতে সৈয়দ নজরুল ইসলাম তখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ।

১৯৭২ সালের ০৩ সেপ্টেম্বর মওলানা ভাসানী বাংলাদেশের মেহনতি ও দিনমজুরদের নিয়ে গণভবন পর্যন্ত একটি ভুখা মিছিলের আয়োজন করেন । মওলানা ভাসানী ভুখা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। মওলানা ভাসানী আসন্ন দুর্ভিক্ষ টের পেয়েছিলেন।ঐদিন বিকাল ৫-৫০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান মন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের নিকট এক খানা স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি পেশ করার পর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গণভবনের ভেতরে তাজউদ্দীন আহমদ এবং সৈয়দ নজরুল ইসলাম এর সাথে কথা বলার জন্য নিয়ে যান পুলিশ এবং রক্ষীবাহিনীর কর্মকর্তারা।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে ছিলেন কাজী জাফর আহমেদ এবং রাশেদ খান মেনন। এসময়ে গণবভবনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পেঁপে ও স্যান্ডউইচ খেতে দেওয়া হয়। তখন মাওলানা ভাসানীর সাথে থাকা রাশেদ খান মেনন এবং কাজী জাফর আহমেদ মাওলানা ভাসানীকে তা খেতে নিষেধ করেন। কিন্তু দীর্ঘদিনের স্নেহাস্পদ সহকর্মীদের অনুরোধ রক্ষার্থে স্যান্ডউইচ আর পেঁপে খান বৃদ্ধ মওলানা ভাসানী। ওদিকে ক্যামেরাম্যান রেডি ছিল। তারা সুকৌশলে মওলানা ভাসানীর আপ্যায়নের ছবি তুলে নিল।
ছবিটি ইত্তেফাকে প্রকাশিত হওয়ায় তিনিকে নিয়ে এই প্রতারণার ঘটনায় বিস্মিত ও মনোক্ষুণ্ণ হয়েছিলেন।

০৪ সেপ্টেম্বর, ১৯৭২ সনে ইত্তেফাক পত্রিকায় এই ছবিটি প্রকাশিত হয়। আর আওয়ামী লীগের লোকজন অপপ্রচার চালাতে শুরু করতে লাগলো ভুখা মিছিল রেখে মওলানা ভাসানী গণভবনে আহার বিলাস করছেন।

দীর্ঘ এক পঞ্চাশ বছর পরে ১৮ কোটি জনতার ভোটের অধিকার আদায় ও ফেসিস্ট নিশিরাতের সরকারে পদত্যাগের দাবিতে চলমান এক দফা দাবি নস্যাৎ করতে ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে আবারো সেই পুরানো ন্যাক্কার জনক কূটকৌশলের অপপ্রয়োগ করলো তাদের ভিবিন্ন এজেন্টদের মাধ্যমে ।অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী পুলিশের দ্বারা পিটুনিতে আহত বিএনপির স্থায়ীকমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমানের ক্ষেত্রে। কোন অপকৌশলেই চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবেনা ইনশাআল্লাহ ।

লিখকঃ প্রধান সম্পাদক
জনতার আওয়াজ ডটকম

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ