১৯৭৩ সাল থেকে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি : ফয়জুল করীম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৯৭৩ সাল থেকে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন কেউ উপহার দিতে পারেনি। আমরা বাংলাদেশে আর অগ্রহণযোগ্য নির্বাচন চাই না। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, শুধু হাবিবুল আওয়াল ও নুরুল হুদাকে গ্রেপ্তার করলে চলবে না। ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচনে যারা ডিউটি পালন করেছে, যারা নির্বাচনে সহযোগিতা করেছিল, দিনের ভোট রাতে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, অবৈধ সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যারা কাঠ-খড় পুড়িয়েছিল সেই রেকর্ড ধরে ধরে তাদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে এক দল আবারও দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন এবং নিজেরা নিজেরা খুনাখুনি করতে গিয়ে ১৩০ জনের ওপরে খুন হয়েছে। এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম না। বাংলাদেশের বৈষম্য দূর করতেই জুলাই আন্দোলন হয়েছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান) প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ