২০০ সিট পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০০ সিট পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

 

যশোর প্রতিনিধি

বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তা আবার ছুড়ে ফেলে দেবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরের একটি হোটেলে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন- যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান।

আমীর খসরু আরও বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে কিন্তু বিএনপির জন্য নয়। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও সবক নেয়া লাগবে না। বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি এই ভ্যাট কর প্রত্যাহার করেন। স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করুন। তাদের বাজেট তো দুর্নীতির বাজেট। কারণ স্বৈরাচারের বাজেদ ১০ হাজার কোটি টাকার বাজেট ৩০ হাজার কোটি টাকা, এক হাজার কোটি টাকার বাজেট তিন হাজার কোটি টাকা। এই টাকাগুলো এখন ব্যয় করার কোনো প্রয়োজন নেই।

আমীর খসরু বলেন, স্বৈরাচারের এই বাজেট স্থগিত করে জনগণকে মুক্তি দিন। এই বাজেট পালন করা আপনাদের কোনো প্রয়োজন নেই। এটি পরিপূর্ণ দুর্নীতির বাজেট। পাঁচ মাস হয়ে গেছে কেন আপনারা একটি অন্তর্বর্তীকালীন বাজেট দিচ্ছেন না। বর্তমান অবস্থা বিবেচনা করে আপনারা জনগণের জন্য একটি বাজেদ দেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ