২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি।
আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি শেষ বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এটি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ