২১৭ আসনের ফলাফলে এগিয়ে ইমরান খানের পিটিআই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২১৭ আসনের ফলাফলে এগিয়ে ইমরান খানের পিটিআই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলে অনেকটাই এগিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ঘোষিত ২১৭ আসনের মধ্যে ৮৮ আসন পেয়ে এগিয়ে রয়েছে তারা, যেখানে দ্বিতীয় স্থানে থাকা আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) আসন সংখ্যা ৬১। আর ৫০ আসন পেয়ে এরপরে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। খবর আল জাজিরা।

২১৭টি আসনের ফল দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৮৮টি আসনে। নওয়াজের দলের প্রার্থীরা ৬১ আসন ও বিলাওয়ালের দলের প্রার্থীরা ৫০ আসনে জয় পেয়েছেন। আর ১৮টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা।

স্থানীয় গণমাধ্যম ডন বলছে, ঘোষিত ১৫৭ আসনের মধ্যে ৬২ আসনে জিতে এগিয়ে রয়েছেন ইমরানের দলের সমর্থিত প্রার্থীরা। আর নওয়াজের দল ৪৩ ও বিলাওয়ালের দল ৩৬ আসনে জিতেছে। জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-পি) জিতেছে ১ আসনে এবং বাকি ১৫টি আসনে জিতেছেন অন্য প্রার্থীরা।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর সঙ্গে জোট করে সরকার গঠন করবে না বলে জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এ ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮ টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। সংঘাতপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণের দিনে পাকিস্তানজুড়ে বন্ধ রাখা হয়েছিল মোবাইল পরিষেবা। মূলত নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেয় দেশটির সরকার। তবে আজ পাকিস্তানে মুঠোফোন সেবা চালু রয়েছে।

পাকিস্তানের জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে সবমিলিয়ে ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী আছেন। এর মধ্যে জাতীয় নির্বাচনে পাঁচ হাজার ১২১ জন ও আঞ্চলিক নির্বাচনে ১২ হাজার ৬৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১১ হাজার ১৭৪ জন পুরুষ ও ৬০৭ জন নারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ