২২ আগস্ট থেকে বিএনপির লাগাতার কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২২ আগস্ট থেকে বিএনপির লাগাতার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ

 

আগামী ২২ আগস্ট থেকে দেশব্যাপী লাগাতার সভা, সমাবেশ ও বিক্ষোভমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের এসব কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে।

তৃণমূল নেতাকর্মীদের দেওয়া রিজভীর সই করা চিঠিতে বলা হয়েছে, প্রতিটি উপজেলা, থানা, পৌর কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন জেলার নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা, মহানগরের কমপক্ষে একটি উপজেলা, থানায় কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে জেলার নেতারা এবং ওই সব জেলার অধিবাসী কেন্দ্রীয় নেতারা ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন উপজেলা, থানা, পৌর নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন কমপক্ষে একটি ইউনিয়ন, ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে উপজেলা, থানা, পৌর নেতারা উপস্থিত থাকবেন।

দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব স্ব ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এ বিষয়ে স্ব স্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ