২২ বছর পর একসঙ্গে তারা! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২২ বছর পর একসঙ্গে তারা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ

 

টানা ২২ বছর পর একসঙ্গে অভিনয় করলেন আফজাল হোসেন ও আফসানা মিমি। এই টেলিছবির নাম ‘মহাকালের ঠিক মাঝখানে’। নির্মাণ করেছেন আরিফ খান।

ফারিয়া হোসেনের চিত্রনাট্যে এতে আফজাল ও মিমিকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, রাকিব হাসান বাপ্পি প্রমুখ।

পরিচালক আরিফ খান বলেন, ‘দুজনেই আমার খুব পছন্দের মানুষ এবং পছন্দের শিল্পী। এত বছর পর দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছেন, নিশ্চয়ই দর্শকরা সাদরে গ্রহণ করবেন। আমার প্রত্যাশাও অনেক বেশি।’

এই টেলিছবিতে অভিনয়ের আগে ২২ বছর আগে ‘ভোকাট্টা’ নামের একটি নাটকে শেষ দেখা গিয়েছিলো আফজাল-মিমিকে।

টেলিছবিটি ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই-এর পর্দায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ