২৩ ও ২৮ মে ঢাকার বাইরে সব মহানগরে বিএনপির পদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩ ও ২৮ মে ঢাকার বাইরে সব মহানগরে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

 

সরকারের পদত্যাগসহ দশ দফা দাবীতে ঢাকা ব্যতীত দেশের বাকি সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৩ ও ২৮ মে এই কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে গতকাল আমরা পদযাত্রা কর্মসূচি করেছি দশ দফা দাবিতে। আমাদের কর্মসূচি সফল হয়েছে। একই দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতীত বাকি দশটা মহানগরে পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ