২৪ এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৪ এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ২৪ এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫ আগষ্ট আর লক্ষ্মীপুরের মানুষ স্বাধীন হয়েছে ৪ আগষ্ট। ১১টি তাজা প্রাণে বিনিময়েই একদিন আগে স্বাধীন হয়েছে এই জেলা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত।

জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুন-গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু কোনো কিছুই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ