২৪ বছর পর নন্দিনী হয়ে আসছেন ঐশ্বরিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৪ বছর পর নন্দিনী হয়ে আসছেন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

২৪ বছরের ব্যবধানে একই নামের চরিত্রে আবার দেখা যাচ্ছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার এই একই নামের চরিত্রে দুই সিনেমাতে অভিনয় করার অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী।

‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাতে ঐশ্বরিয়ার চরিত্রের নাম ছিল নন্দিনী। এখন তাকে মণি রত্নমের ‘পনিয়িন সেলভান’ সিনেমাতেও রানি নন্দিনীর চরিত্রে দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন এমন দুই শক্তিশালী মহিলার চরিত্রে অভিনয় করতে পেরে তিনি ধন্য। গত বছর পনিয়িন সেলভান ১ মুক্তি পেয়েছিল। এবার এই বছরের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে পনিয়িন সেলভান ২।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মুম্বাইয়ে এই সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয় আবার এই নন্দিনীর চরিত্রে অভিনয় করে তার কেমন লাগছে? উত্তরে তিনি বলেন, কী সুন্দর সমাপতন না? এটা দেখে খুব ভালো লাগছে যে এমনও হয়

তিনি আরও বলেন, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার নন্দিনী মানুষের মনে থেকে গিয়েছে। আমার কাছেও এই চরিত্রটা ভীষণ স্পেশাল ছিল। সঞ্জয় লীলা বনসালির পর আবার মণি গারুর সঙ্গে এই একই নামের চরিত্রে অভিনয় করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আমি খুব ভাগ্যবতী যে আমি পর্দায় এমন শক্তিশালী মহিলা চরিত্রে অভিনয় করতে পারছি।

‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাতে অভিনেত্রীকে সাবেকি সাজে দেখা গিয়েছিল। সেখানে তার চরিত্রটির সঙ্গে সালমান খান অর্থাৎ সমীরের প্রেম হয়। কিন্তু তাকে তার বাবা জোর করে অজয় দেবগনের সঙ্গে অর্থাৎ বনরাজের সঙ্গে বিয়ে দিয়ে দেন। এরপর কী হয় সেটা নিয়েই এই সিনেমা।

অন্যদিকে, পনিয়িন সেলভান সিনেমাতে তাকে রানি নন্দিনীর চরিত্রে দেখা যাবে। প্রথম ভাগে তার চরিত্রটার এক ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় সিনেমাতে তার দুই অর্থাৎ বৃদ্ধ এবং যৌবনকাল দুটোকেই তুলে ধরা হবে।

এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী একটি সাদা রঙের আনারকলি পরেছিলেন। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পিএস ২ তরিকা বিক্রম, জয়ম রবি, কার্থি, তৃষা, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ