২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ-চলুক এক দফা !
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

কয়েকদিন আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হলো বিএনপির সমাবেশ,যেখানে হাজার হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।এই মুহূর্তে সারা পৃথিবী জানে বিএনপিই
হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সেজন্যই বিএনপিকে বাইরে রেখে কিভাবে নির্বাচন করা যায় আওয়ামীলীগ সেই ষড়যন্ত্রই করছে।
বিএনপির এই তারুণ্যের সমাবেশ আওয়ামী লীগের মনে ভয় ধরিয়ে দিয়েছে,তাইতো সেদিন ভোটার বিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং নিজেই বললেন-আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কারোর পিঠের চামড়া থাকবে না। আওয়ামীলীগ যদি এতই জনপ্রিয় দল হয় তবে তারা ক্ষমতায় থাক বা না থাক তাদের এত ভয় কেন?!!
তারুণ্যের এ সমাবেশ থেকে এটাই প্রতীয়মান হয় যে-এই অসংখ্য তরুণের দল যদি তারা উদ্যান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় গিয়ে উপস্থিত হয় এবং অবস্থান করে তাহলে তো তখনই সরকারের প্রথম নিশ্চিত।
আমি মনে করি,বিএনপির আর ৩১ দফা নয়,এক দফা নিয়েই সামনে এগোনো উচিত আর তা হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতন।বিএনপি শুধুমাত্র এই সরকারের অধীনে নির্বাচন বয়কট করলেই চলবে না,নির্বাচন যাতে না হয় তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে।
অনেক সুযোগ হাতছাড়া হয়েছে,আর নয়। ২৭ জুলাই মহাসমাবেশ হবে আরেকটি বড় সুযোগ ।আমরা প্রত্যাশা করি এই সমাবেশ থেকেই লাগাতার কর্মসূচি আসবে যা সরকারের পতন না হওয়া পর্যন্ত থামবে না ।আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যদি মাঠ ছেড়ে না যায়- সরকারি কর্মচারী সহ বিভিন্ন পেশার লাখ লাখ মানুষ বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে।
ইয়াসমিন আক্তার
সহ-সভাপতি,
সেন্টার লন্ডন যুবদল,যুক্তরাজ্য।
জনতার আওয়াজ/আ আ