২৭ নভেম্বর সিইসির সঙ্গে বৈঠক করতে চায় ইইউ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৭ নভেম্বর সিইসির সঙ্গে বৈঠক করতে চায় ইইউ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে সময় চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২২ নভেম্বর) সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ই-মেইল করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিইসিকে দেওয়া চিঠিতে চার্লস হোয়াইটলি লিখেছেন, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। আগামী ২৭ নভেম্বর বেলা ৩টায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

এ বিষয়ে ইসির দায়িত্ব কর্মকর্তারা বলেন, ‘চার্লস হোয়াইটলির চিঠি নথিতে উত্থাপন করা হয়েছে। তবে সময় দেওয়া হব কি না বা কখন সময় দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। কারণ, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনি সফরে ঢাকার বাইরে রয়েছেন।’

ইইউ ইতিমধ্যে জানিয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করতে পাঁচ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ