২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা আসছে বিএনপির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা আসছে বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এখন বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে চূড়ান্ত বার্তা দেয়ার পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করবেন। শারদীয় দুর্গাপূজার মধ্যে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানাবেন তিনি। না হলে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেবেন বিএনপি মহাসচিব। এর মধ্য দিয়ে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে। যুগপৎ আন্দোলনের শরিকরাও তাদের নিজস্ব সমাবেশ থেকে পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ