২৮৭ কোটি আত্মসাতের অভিযোগে আতিউরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮৭ কোটি আত্মসাতের অভিযোগে আতিউরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদক বলছে, আসামিরা একটি জালিয়াতি চক্রের অংশ হিসেবে এননটেক্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে যে, এই অর্থের একটি বড় অংশ অবৈধভাবে স্থানান্তরিত করা হয়েছিল, যার ফলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার গভীর ক্ষতি হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে যে, আতিউর রহমান এবং তাঁর সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। তারা ব্যাংক ঋণ, টাকা স্থানান্তর এবং অস্থির অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে এই অর্থের অবৈধ লেনদেন করেন।

এদিকে, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও দুই মেয়ে ফারহীন রিশতা এবং তাহসীন রাইসার বিরুদ্ধে মামলার করেছে দুদক। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে মামলার এজহারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ