২৮ অক্টোবরের ঘটনাবলী নিয়ে আমার কিছু প্রশ্ন আছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ

আসিফ নজরুল
২৮ অক্টোবরের ঘটনাবলী নিয়ে আমার কিছু প্রশ্ন আছে।
ক) কারা একজন পুলিশকে হত্যা করলো? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জনৈক ছাত্রদল নেতা তাকে মাথায় চাপাতি দিয়ে আঘাত করতে করতে হত্যা করেছে। এর কোনো ছবি বা ফুটেজ আছে কি? অন্য পুলিশরা তখন কি করছিলেন? নিহত পুলিশ ভাইটি কি হেলমেট পরা ছিলেন না তখন?
খ) যুবদল নেতাকে কে হত্যা করেছে, কিভাবে তিনি মারা গেছেন?
গ) কারা সংঘর্ষ শুরু করেছে? কারো ইন্ধন ছিল কি?
ঘ) প্রধান বিচারপতির বাসার ফটক আক্রমণকালে পুলিশ কোথায় ছিল? এমনিতেই তো সেখানে অনেক পুলিশ থাকার কথা। প্রথমেই তারা কি আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছেন? উনার বাসভবনের ভেতর কেউ আগেই অনুপ্রবেশ করে ছিল কি?
ঙ) হেফাজতের উপর আক্রমণের বহু বছর পর সম্ভবত আজই প্রথম বিএনপি’র সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বিকট শব্দের সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এর কি কোনো প্রয়োজন ছিল? এটা কি সমানুপাতিক বল প্রয়োগের নীতির সঙ্গে সংগতিপূর্ণ?
চ) লাঠি আর বৈঠা বহনকারী যুবকদের গ্রেফতারের কোনো চেষ্টা করেছে কি পুলিশ? এগুলো বহনে নিষেধাজ্ঞা ছিল। সেটা কি বলবৎ করার চেষ্টা করা হয়েছিল?
ছ) বাসে আগুন কারা দিল? এক পক্ষ, নাকি দুপক্ষই? কারা সেই পক্ষ? ডেইলি স্টারের একটি প্রতিবেদনে পুলিশের ভেস্ট পরা লোকেরা বাসে আগুন দিয়েছে বলা হয়েছে। এরা কারা?
জ) শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাপলা চত্বরের মতোই বিএনপি’র সমাবেশস্থলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল এবং আকস্মিক পুুলিশী হামলা করে সমাবেশস্থল খালি করে দেয়া হয়েছিল। পুলিশ কি এখানে রাষ্ট্রীয় বাহিনীর মতো কাজ করেছে, নাকি সরকার দলীয় ইচ্ছের বাস্তবায়ন করেছে?
আমি সব ধরনের সংঘাতের নিন্দা জানাই। জানতে চাই ঠিক কী ঘটেছিল। সাংবাদিক ভাইরা আপনাদের কাছে অনুরোধ নিরপেক্ষভাবে সত্যকে তুলে ধরুন।
যারা মানুষের ভোটাধিকারে বিশ্বাস করেন এটা তাদের পবিত্র দায়িত্ব।
জনতার আওয়াজ/আ আ