২৮ অক্টোবর ঘিরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কবার্তা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮ অক্টোবর ঘিরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক দলগুলো। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশব্যাপী। আতঙ্কে রয়েছে সাধারণরা। এরই প্রেক্ষিতে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস।

নিজ দেশের নাগরিকদের জন্য বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র জানায়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলোতে সংঘর্ষে হতে পারে। আপনাকে বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এ ছাড়াও মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। এ দলটি শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ