২ মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সিঙ্গাপুরে দীর্ঘ ২ মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ড অধ্যাপক ইউ শেন শাই’র তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন।
জনতার আওয়াজ/আ আ