৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে আমরা শক্তিশালী প্রার্থী দিতে পারব।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগের চারটি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সঙ্গে সাক্ষাৎকার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিংবা দলের সাংগঠনিক ভিত্তি বা জনগণের সঙ্গে সম্পৃক্ততার জন্য সংগঠনকে শক্তিশালী করা জরুরি। সে লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি করা হচ্ছে।

রাজনৈতিক দলের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে কোনো দলের সঙ্গে ঐকমত্য হলে জোট হতে পারে।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই।

অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ কেন্দ্রীয় এবং ময়মনসিংহ বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ