৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারাদেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য সারাদেশে সাংগঠনিকভাবে ঐক্য তৈরি করা। সেজন্য আমাদের সব সহযোগী অঙ্গসংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে সদ্য নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি ও পথসভায় এসব কথা বলেন শাকিল উজ্জামান।

শাকিল উজ্জামান বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকার ফ্যাসিবাদী কায়েম করেছিল। আমাদের সব পূর্ণতা থাকা সত্ত্বেও তাদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্টে গণঅধিকার পরিষদের নিবন্ধন দেয়নি। ছাত্র-জনতা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। জনগণের চাওয়ায় ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছি। গণঅধিকার পরিষদ এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল।’

তিনি আরও বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নুরুল হকের নেতৃত্বে গণজোয়ার তৈরি হয়েছে। যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে, সেখানে সবাইকে নিয়ে গণঅধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে। আগামীতে কোনো দুর্নীতিবাজ, দখলদারদের এমন কর্মকাণ্ডের (ফ্যাসিবাদ) আর কোনো সুযোগ দেবো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ