৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: চুন্নু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

আগামীতে (নির্বাচনে) জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) কারোর দালাল নয়, কারোর পকেটে নেই। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। মানুষের মন জয় করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দলটির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জনতার আওয়াজ/আ আ