৩০০ আসনে মনোনয়ন বৈধ ১৮৪২ জনের, বাতিল ৭২৩ জনের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৫, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০০ আসনে মনোনয়ন বৈধ ১৮৪২ জনের, বাতিল ৭২৩ জনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারাদেশের ৩০০ আসনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এর মধ্যে দাখিল করা হয়েছে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হয়েছে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র এবং বাতিল করা হয়েছে ৭২৩টি।

রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক এ এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩০০ আসনে গ্রহণ করা ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল হয় ২ হাজার ৫৬৮টি। যাচাই শেষে এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল করা হয়।

এতে আরও জানানো হয়, নির্বাচন কমিশনের ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৯টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৯টি বৈধ ও ৫৯টি বাতিল করা হয়েছে। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে জমা পড়ে ২৬০টি মনোনয়নপত্র। এর মধ্যে ১৮৫টি বৈধ এবং ৭৪টি বাতিল ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১৯৬টি বৈধ ও ৭৯টি বাতিল করা হয়েছে।

বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬২টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল করা হয়। ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে ১৯৯টি বৈধ এবং ১২২টি বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকা অঞ্চলের ৪১টি আসনে ৪৪২টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই শেষে ৩০৯টি বৈধ এবং ১৩৩টি বাতিল করা হয়। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে জমা পড়ে ১৪২টি মনোনয়নপত্র। এর মধ্যে ৯৬টি বৈধ ও ৪৬টি বাতিল ঘোষণা করা হয়।

সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১১০টি বৈধ ও ৩৬টি বাতিল করা হয়। কুমিল্লা অঞ্চলের ২৫টি আসনে ৩৫৭টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে ২৫৯টি বৈধ ও ৯৭টি বাতিল ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে জমা পড়ে ১৯৪টি মনোনয়নপত্র। যাচাই শেষে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করায় ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার বিকাল ৫টায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ