৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ গণমিছিল হবে : জামায়াত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ গণমিছিল হবে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ গণমিছিল হবে জানিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ১০ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসীর উদ্দেশে বক্তব্য প্রদান ও ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। ২৪ ডিসেম্বর সরকারি দলের নিজস্ব সম্মেলন থাকায় আমরা সার্বিক বিবেচনায় রাজনীতিতে সহনশীলতা, সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা মহানগরীর গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর নির্ধারণ করি।

তিনি বলেন, সরকারি বাধা ও গ্রেপ্তার সত্ত্বেও ২৪ ডিসেম্বর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালিত হয়েছে। ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণমিছিলের কর্মসূচি পালিত হবে, ইনশাআল্লাহ। এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। সহাবস্থানের মনোভাব নিয়ে সরকার এ কর্মসূচি পালনে সহযোগিতা করবেন বলে দেশবাসী আশা করে। সেই সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠুভাবে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ