৩৫ প্রত্যাশীদের একদিনের আলটিমেটাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩৫ প্রত্যাশীদের একদিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়।

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসলেও এখনো তা কার্যকর করা হচ্ছে না।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছুদিন আগে প্রজ্ঞাপনের কথা বলা হলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে বয়সসীমা ৩৫ করার দাবিটি মেনে নিতেই হবে।

এই দাবিতে সোমবার শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত চাকরি প্রত্যাশীরা। দাবি মেনে আগামিকালের (সোমবার) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। ওই কমিটি গত সপ্তাহে চাকরিতে প্রবেশে পুরুষদের বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৭ বছর করার সুপারিশ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ