৪৫তম বিসিএস প্রিলিতে ৭৮ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৫তম বিসিএস প্রিলিতে ৭৮ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৮ হাজার ৮০৩ জন অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ২২ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ক্ষতি আশঙ্কা করছে পিএসসি। যদিও নির্ধারিত ফি দিয়ে আবেদন করেছেন পরীক্ষার্থীরা।

দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার (১৯ মে) ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি বলছে, আবেদন করা শিক্ষার্থীদের অনুপাতে পরীক্ষার প্রশ্নপত্র, হাজিরা শিটসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হয়।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন শনিবার (২০ মে) বলেন, এবারের ৪৫তম বিসিএসে অংশ নিতে আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। তার মধ্যে দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশগ্রহণ করেছে। এতে ৭৮ হাজার ৮০৩ জন প্রার্থী অংশগ্রহণ করেননি। পরীক্ষায় উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২২ দশমিক ৭৬ শতাংশ। এতে পিএসসির প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ক্ষতি হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। সে হিসাবে ৭৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নেওয়ায় তাদের ৫ কোটি ৫১ লাখ ৬২ হাজার ১০০ টাকা কোনো কাজে লাগেনি। তবে এর মধ্যে কোটাধারী কিছু প্রার্থী থাকায় টাকার এ অংক কিছুটা কমতে পারে। কোটার প্রার্থীদের ফি ছিল ১০০ টাকা।

শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে শুক্রবার একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ