৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান এবং ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। এ ইস্যুতে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও।

শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ৮ আগস্ট নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। তারা চান ৫ আগস্টকেই নতুন ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ