৫ আগস্টের জনবিস্ফোরণ ছিল অন্যায়ের বিরুদ্ধে জাতির জবাব : পুতুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ আগস্টের জনবিস্ফোরণ ছিল অন্যায়ের বিরুদ্ধে জাতির জবাব : পুতুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার এ দেশের প্রতিটি মানুষকে দমন-পীড়ন করেছে। কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে হয়, তা দেখিয়েছে। ৫ আগস্টের জনবিস্ফোরণ ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে জাতির জবাব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ৫ আগস্ট স্বৈরাচার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যে নিজেকে ‘জননী’ বলে পরিচয় দিত, সেই নেতা নিজের কর্মীদের ফেলে রেখে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এত বড় নেমকহারাম, এত বড় মোনাফেক বাংলাদেশে আর একটিও জন্ম হয়নি, আর কোনোদিন জন্ম হবেও না।

বিএনপির এই নেত্রী বলেন, ‘আজকে বাংলাদেশকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে বিএনপি, ধানের শীষ এবং তারেক রহমানের নেতৃত্ব।

কারণ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ আজও বাকশালের শৃঙ্খলে বন্দি থাকত। তিনি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেই গণতন্ত্রের যাত্রা আবারও শুরু হয়েছে।’
স্থানীয় জনগণের উদ্দেশে পুতুল বলেন, ‘এখন সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানোর।

আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, তার জবাব জনগণ রাস্তায় নেমে দিয়ে দিয়েছে। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ