৫ আগস্ট গুলিবিদ্ধ সালমানের পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ আগস্ট গুলিবিদ্ধ সালমানের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুই প্রান্ত ছিদ্র করে মেরুদণ্ডের ভেতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সঙ্গের সেই বুলেট আর বের করা যায়নি।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। রবিবার (১১ মে) শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন তিনি। একই সাথে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেন।

ডা. রফিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। আগামীকাল সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করণীয় নির্ধারিত হবে।

এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ