৫ আগস্ট দিনব্যাপী আয়োজন, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হবে বিকেলে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ আগস্ট দিনব্যাপী আয়োজন, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হবে বিকেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট— গণ-অভ্যুত্থান ক্যালেন্ডারের ‘ছত্রিশ জুলাই’। দিনব্যাপী আয়োজন শেষে এই দিন বিকেলেই প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। রবিবার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ‘ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান।

ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে। বহু শহীদের রক্ত আর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার ঢল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মুখর ছিল দেশবাসী।’

এবারের ছত্রিশ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নিতে দেশের সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

‘এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব’— বার্তায় এমন মন্তব্যও করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ