৫ দফা দাবিতে শুক্রবার গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ দফা দাবিতে শুক্রবার গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনস্বার্থ সংশ্লিষ্ট এমন ৫ দফা দাবিতে শুক্রবার (৮ মার্চ) ঢাকায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সমাবেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, নিম্নোক্ত ৫ দফা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আজ (রোববার) থেকে লিফলেট বিতরণ করা হবে।

৫ দফা দাবিসমূহ :-
১. জনগণের পকেট কাটতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে দফায় দফায় দাম বৃদ্ধি বন্ধ করতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

২. মৌলিক খাদ্য পণ্যে ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। কেজিপ্রতি চালের দাম ৩০ টাকা, মসুর ডাল ৮০ টাকা ও সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে।

৩. বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন, সড়ক-মহাসড়ক ও বাজার কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধ এবং অসাধু সিন্ডিকেট ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৪. খাদ্যে ভেজাল ও বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন প্রণয়ন করে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের জাতীয় ও স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

৫. কৃষিখাতে ভর্তুকি বাড়িয়ে প্রকৃত কৃষকদের সহযোগিতা করতে হবে। সেচ, সার, বীজ, কীটনাশকসহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কৃষকদের ক্রয় সক্ষমতার মধ্যে আনতে হবে।
-পেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ