৬ জেলায় সমাবেশ করবে বিএনপির ৪ সহযোগী সংগঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ জেলায় সমাবেশ করবে বিএনপির ৪ সহযোগী সংগঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ

 

সরকারের দুর্নীতি, শোষণ ও দমন-পীড়নের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের দুর্দশার প্রতিবাদে ছয় জেলায় মেহনতি মানুষের পক্ষে সমাবেশ করবে বিএনপির চারটি সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৭ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল শ্রমজীবী জনগণকে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে উৎসাহিত করতে এসব কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেবে।

রিজভী বলেন, তাদের দলের সহযোগী সংগঠনগুলো ১৫ জুলাই নোয়াখালীতে প্রথম, ১৯ জুলাই দিনাজপুরে দ্বিতীয় এবং ২৮ জুলাই রাজশাহীতে তৃতীয় সমাবেশ পালন করবে।

এই কর্মসূচির আওতায় আগস্টে আরো তিনটি পদযাত্রা অনুষ্ঠিত হবে; যার মধ্যে ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ এবং সবশেষে ১৯ আগস্ট বরিশালে।

রিজভী বলেন, ‘নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ, সরকারের দুর্নীতি, শোষণ ও নিপীড়নের প্রতিবাদে বিএনপিসহ চারটি সহযোগী সংগঠন যৌথভাবে ছয়টি জেলা সদরে সমাবেশ করবে।’

তিনি বলেন, ‘ধনী-গরিবের মধ্যে ব্যবধান এখন চরম পর্যায়ে পৌঁছেছে। নিম্ন আয়ের লোকেরা গুরুতর অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে।’

সরকারের ব্যাপক দুর্নীতি, লুটপাট ও শোষণের কারণে দরিদ্ররা নিঃস্ব হয়ে পড়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘এ কারণেই আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশ ও জনগণকে বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রার কর্মসূচি নিয়েছি।’

অনুষ্ঠান সফল করতে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান রিজভী।

এর আগে বিএনপির তিনটি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনসহ তাদের ১০ দফা দাবিতে তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে রাজধানীসহ বিভিন্ন নগর ও জেলায় ছয়টি সমাবেশ করেছে।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ