৬ দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৬ দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ২:১০ অপরাহ্ণ

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন এর উদ্যোগে এক মানববন্ধনে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদেরকে বুঝবেন আমরা কতটা কষ্টে আছি। আপনার কাছে অনুরোধ আমাদের দিকে একটু নজর দেন। প্রধানমন্ত্রী যদি আমাদের বিষয়টা না দেখেন তাহলে আমরা বাধ্য হবো আরো কঠোর কর্মসূচি দেওয়ার। আর আমাদের দাবি মেনে নিলে আমরা ঘরে ফিরে যাব।

এ সময় তারা ছয় দফা দাবি জানিয়েছেন। তাদের দাবি গুলো হলো:

১. ১০/০৬/১৯৯২ইং তারিখে জারীকৃত স্মারক নং ৯৭৯ আদেশ পূনর্বহাল করতে হবে:
উক্ত আদেশের বলে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু বরণ, সড়ক দূর্ঘটনা, পঙ্গুত্ববরণ, অসুস্থা, গর্ভবর্তী, ছুটি ইত্যাদি কারণে পরিচ্ছন্নতাকর্মীর শুন্য হলে পরিচ্ছন্নতা কাজের স্বার্থে তাৎক্ষণিক ভাবে তাহাদের পোষ্যদের নিয়োগ দিতে পারেন। যাহার ফলে পরিচ্ছন্নতা কাজে কোন রকম বিঘ্ন সৃষ্টি হয় না।

২. পরিচ্ছন্নতা কর্মীদের ৫৯ বছর পূর্ণতায় অবসরে পাঠানোর সময় তাহার পোষ্যদের চাকুরী প্রদান সহ এককালীন দশ লাখ টাকা অনুদান প্রদান করতে হবে। উক্ত চাকুরীর মাধ্যমেই একটি পরিবার পরিচালিত হয়ে থাকে। এই চাকুরীর সুবাদেই সিটি কর্পোরেশনের কোয়ার্টার বা জায়গায় পরিবার নিয়ে বসবাস করে থাকেন। পোষ্যদের চাকুরী না দিলে উক্ত পরিবারটিকে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। বিশেষ করে হরিজনদের উক্ত কলোনী ছাড়া অন্য কোথাও কোন থাকার জায়গা নেই। মাষ্টার রোল, দৈনিক ভিত্তিক কর্মচারী হওয়ার কারনে, গ্রাচুইটি, পেনশন দেয়া হয় না। সিটি কর্পোরেশন থেকে কোন অ্যার্থিক সহযোগিতা করা হয় না। দীর্ঘ ৪০ বছর এই পরিচ্ছন্নতা কাজ করে শুন্য হাতে বিদায় হয়ে পরিচ্ছন্ন পরিবার অনাহারে অর্ধাহারে দিন। কাটাতে হচ্ছে। যাহা খুবই অমানবিক, অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ৫৯ বছর পূর্ণ হলে বিদায়ের সময় চার লাখ টাকা সহ পোষাদের চাকুরী দেয়া হচ্ছে।

৩. কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন পাঁচ লাখ টাকা অনুদান প্রদান সহ পোষ্য কোটায় চাকুরী দিতে হবে। যেহেতু মাষ্টার রোল, দৈনিক ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হওয়ায় গ্রাচুইটি, পেনশন কোন ধরনের আর্থিক সুবিধা নাই তাই কর্মরত অবস্থায় মৃত্যুবরন করলে তাহার পরিবারকে চাকুরী সহ পাঁচ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করতে হবে

৪. ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেন্ডার্স ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল পূর্বক পূর্ণবহাল করতে হবে। কারন ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করেছেন বিভাগীয় প্রদান অর্থ্যাৎ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একটি আদেশের বলে। যাহার আদেশ নং ৯৭৯, তাং- ১০/০৬/১৯৯২ইং। ইহাও একটি যাথাযথ কর্তৃপক্ষের অনুমোদনকৃত সাচিবিক আদেশ। ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদেরকে কোন ধরনের তদন্ত ব্যতীত বিভিন্ন ধরনের মনগড়া অভিযোগের ভিত্তিতে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। তাই কর্মচ্যুত সকলকে পুনবহাল করার ব্যবস্থা করতে হবে।

৫. সিটি কর্পোরেশনের কলোনীগুলোতে কয়েকশত বছর ধরে বসবাসকারী কোন পরিবারকে বাসস্থানের অধিকার হতে বঞ্চিত করা যাবে না।ঢাকা শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কয়েকশত বছর পূর্বে হরিজন, তেলেগু সম্প্রদায়ের লোকজনদেরকে উক্ত কলোনীতে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে। সেদিন এই পেশায় অন্য কোন সম্প্রদায়ের লোক নিয়োজিত হত না। আর এ কাজ যাহারা করতো তাদেরকে নির্দিষ্ট একটি বাউন্ডারীর ভিতরে থাকতে হতো। এসব সম্প্রদায়ের সহিত কেউ মিশত না। তা ছাড়া হরিজন, তেলেগু সম্প্রাদায় উক্ত কলোনী ছাড়া কোথাও থাকার কোন জায়গা নেই। তাই তাদেরকে তাদের নির্ধারিত কলোনীতে বসবাসের সুযোগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

৬. মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা মোতাবেক পরিচ্ছন্নতা কর্মীদের বংশানুক্রমে চাকুরী এবং বাসস্থানের রাখার নিশ্চয়তা চাই। মানবতার মা, বিশ্বনেত্রী, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত পরিচ্ছন্নতা কর্মীদের বংশানুক্রমে চাকুরীর নিশ্চয়তা সহ বাসস্থানের নিশ্চয়তা বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে পাঁচ থেকে ৬০০ পরিচ্ছন্ন কর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ