৭ই জানুয়ারি আরেকটি কলঙ্কের দিন হতে যাচ্ছে: সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ই জানুয়ারি আরেকটি কলঙ্কের দিন হতে যাচ্ছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণতন্ত্র মঞ্চের নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি হিসেবে সরকার দেশব্যাপী বিভিন্ন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখে ৭ তারিখে একটা ভোট ভোট খেলার আয়োজন করছে।

সরকার ১৪ ও ১৮ তে যেভাবে একটা কলঙ্ক তৈরি করেছে সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কলঙ্কের দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন একতরফা ভোট বর্জন করার’ দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ পরিষ্কার করে বলেছে- ৭ই জানুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ভয়াবহ এবং অচল পরিস্থিতি তৈরী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখেছে, আগামী ৭ তারিখে নির্বাচন নির্বাচন খেলার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একদলীয় শাসন পাকাপোক্ত হতে যাচ্ছে।

গতকালকে নারায়ণগঞ্জে শেখ হাসিনার দেয়া ভাষণকে উল্লেখ করে সাইফুল হক বলেন, গত দুটো জাতীয় নির্বাচনে কোটি কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা (সরকার) দেশে নতুন যে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে

এর কি কোনো ক্ষমা আছে? লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আত্মসাৎ করে সম্ভাবনাময় দেশকে তারা (সরকার) গরিব দেশে পরিণত করেছে, এর কি কোনো ক্ষমা আছে?

যদি আপনি (শেখ হাসিনা) আপনার শাসনের পাপ কমাতে চান, তাহলে আজকে সন্ধ্যাবেলা অথবা আগামীকাল সন্ধ্যার সময় আপনি (শেখ হাসিনা) টেলিভিশনে এসে ৭ তারিখের নির্বাচনকে স্থগিত করার ঘোষণা দেন। হয়তো এর মাধ্যমে আপনার পাপ কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, আপনি সংসদ ভেঙে দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনকালীন সময়ে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার হতে পারে, সেটির একটি কার্যকর বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করুন।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতির বক্তব্যে বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন, তারা আগামীকাল এবং পরশু হরতাল ডেকেছেন আমরা গণতন্ত্র মঞ্চ তার ধারাবাহিকতায় ৩১ দফার ভিত্তিতে ১ দফার আলোকে আগামীকাল শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবো এবং কালকে আবারও কর্মসূচি ঘোষণা করবো।

ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান নিজুর পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধানসমন্বয় কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ