৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা সমমনা জোটের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা সমমনা জোটের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৪:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, শনিবারের শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

রোববার (২৯ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ দেশবাসীকে এই অবরোধ কর্মসূচি পালন করার আহবান জানান।

এদিকে হরতাল চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। একইসঙ্গে মির্জা ফখরুলসহ আন্দোলন-সংগ্রামে জড়িত বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করেছে ১০ দলীয় এই জোট।

রোববার সমমনা জোটের পৃথক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা সমমনা জোটের
হরতাল সরকারের প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ : সাইফুল হক
অন্যদিকে বিএনপির হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। হাইকোর্টের ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে মৎস্যভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে মিছিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির কেন্দ্রীয় নেতা মো. মুসাসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ