৭ কার্যদিবসের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে সরকার সিদ্ধান্ত দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন চাকরিতে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল মাহমুদ।
বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাসেল মাহমুদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের সঙ্গে বৈঠকের জন্য টিম করে দিয়েছিলেন। সেই টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের কথা শুনেছেন। তারা বলেছেন আগামী সাত কর্মদিবসের মধ্যে একটা যৌক্তিক সমাধান দেবেন।
জনতার আওয়াজ/আ আ