৭ দাবিতে বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দাবিতে বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতি চালু ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সহ ৭ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। বুধবার (১৫ অক্টোবর) জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নির্দেশনায় এই কর্মসূচি পালন করেন দায়িত্বশীল নেতারা।

জাগপা নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ করতে হবে।

দেশের বিভিন্ন জেলায় সফলভাবে মানববন্ধন কর্মসূচি পালন করায় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন জাগপা গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।

মানববন্ধনে মাদারীপুরে প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মুহাম্মদ মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি মো. জাকিউল আলম সাকি, সিলেটে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, রংপুরে জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহ, লক্ষীপুরে জেলা সমন্বয়ক মো. আলী মোরশেদ, মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন, সাতক্ষীরায় জেলা সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, ময়মনসিংহে জেলা সহ-সমন্বয়ক মো. ডালিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ